বিনোদন

পিছিয়ে গেল সৌরভের বায়োপিক

  • 2:30 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

ভারতের সবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং পিছিয়ে গেছে। সিনেমায় সৌরভের চরিত্রে অভিনয়ের কথা বলিউড অভিনেতা রাজকুমার রাও-এর। এই অভিনেতা নিজেই জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে সিনেমার শুটিং।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৌরভের চরিত্রটি বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিনি এখনও পুরোপুরি প্রস্তুত নন। এই চরিত্রের প্রতি সুবিচার করতে তাকে আরও অনেক কিছু শিখতে হবে। সে কারণেই পরিচালক বিক্রম মোটওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার জন্য তিনি নিজেই অনুরোধ জানিয়েছেন।

রাজকুমার রাও বলেন, ‘দাদার জীবন পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য সকলেই যত্নবান। প্রস্তুতির জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। সেই কারণে আমরা শুটিং পরবর্তী বছরের জন্য পিছিয়ে দিয়েছি। ক্রিকেটে আমাদের সবচেয়ে আইকনিক নায়কদের একজনের চরিত্রে অভিনয় করা একটি বড় দায়িত্ব।’

তার কথায়, ‘যদিও আমি ক্রিকেট খেলতে জানি তবে বাঁহাতি ব্যাটসম্যান হওয়া সম্পূর্ণ আলাদা, আলাদা বলের খেলা। তাই অনুশীলনের জন্য আমার কিছুটা সময় প্রয়োজন।’

প্রতিবেদনে আরও বলা হয়, চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে। নির্মাতারা চিত্রনাট্যে সাম্প্রতিক কিছু ঘটনা যুক্ত করেছেন, যার কারণে স্ক্রিপ্ট তৈরির কাজ এখনো শেষ হয়নি। তাই তাদেরও কিছুটা সময় প্রয়োজন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au