বিনোদন

৪২ বসন্তে ক্যাটরিনা, সামলাচ্ছেন আড়াই শ কোটির ব্যবসা!

  • 3:43 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
ক্যারিয়ার শুরু করেছিলেন বহিরাগত হিসেবে, সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে ক্যাটরিনা কাইফের। সৌন্দর্য্য ছাড়া আর কিছুই নেই, শুরুর দিকে এমন কটাক্ষও শুনতে হয়েছিল তাকে। এখন তিনি বলিউডের প্রথম সারির নায়িকা। আজ তার জন্মদিন, পা রাখলেন ৪২ বসন্তে।

ক্যাটরিনা যখন শোবিজে কাজ শুরু করেন তখন পরিবারের দায়িত্ব তার কাঁধে। একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন এবং নিজেকে প্রমাণ করেন। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসাবেও নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন। কয়েক বছরের মধ্যেই ক্যাটরিনার প্রসাধনীর ব্যবসা সফল ও নিজস্ব পরিচিতি তৈরি করেছে।

নিজের ব্র্যান্ড তৈরির আগে ২০১৮ সালে একটি রিটেল সংস্থায় ২.০৪ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন ক্যাটরিনা। ২০২১ সালে এই অর্থের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি। বোঝা যায়, ব্যবসার জগতে ক্যাটরিনা লম্বা দৌড়ের ঘোড়া।

প্রসাধনীর বাজারে প্রতিযোগিতা তুঙ্গে থাকা সত্ত্বেও পাকাপাকি জায়গা করে নিয়েছে ক্যাটরিনার ব্র্যান্ড।

ক্যাটরিনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, শৈশব থেকেই প্রসাধনীর প্রতি তাঁর তীব্র আকর্ষণ। নিজের প্রসাধনীও তাই নিজে করতেই পছন্দ করেন। তাই প্রসাধনী নিয়েই ব্যবসার কথা ভেবেছিলেন। এই মুহূর্তে ক্যাটরিনার ব্র্যান্ডের মূল্য ২৪০ কোটি রুপিরও বেশি। 

এই দীর্ঘ সফরে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণও নজর কাড়ার মতো।

বিদেশে ও দেশে বেশ কিছু জমি ও বাড়ি রয়েছে তাঁর। মুম্বাইয়ের আন্ধেরিতে বিলাসবহুল এক আবাসনে দোতলা ফ্ল্যাট রয়েছে তাঁর। সেই বাড়ির দাম ১৭ কোটি রুপি। ভিকির সঙ্গে বিয়ের আগে এই বাড়িতেই থাকতেন ক্যাটরিনা। 

এ ছাড়া, লন্ডনে ৭.২ কোটির একটি বাড়ি রয়েছে। বর্তমানে জুহুতে একটি আবাসনে ভিকির সঙ্গে থাকেন ক্যাটরিনা। অভিনেত্রীর গাড়ির সম্ভারে ২.৩৭ কোটি রুপির গাড়িও রয়েছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au