বিনোদন

পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী

  • 7:57 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রাণীপ্রেম নতুন কিছু নয়। নিজের পালিত কুকুরকে সন্তানসম ভালোবাসা দেওয়া নিয়ে বহুবার শিরোনামে এসেছেন তিনি। কিন্তু এবার তার জীবনযাত্রায় এসেছে এক অভিনব পরিবর্তন। কেবল অনুভূতির জায়গা থেকে নয়, প্রাণীদের প্রতি মমতার কারণে তিনি একে একে বিদায় জানাচ্ছেন মাছ-মাংসের মতো প্রিয় খাবারও। শুধু তাই নয়, আত্মিক প্রশান্তির খোঁজে তিনি এখন আরও বেশি করে মনোযোগী হয়েছেন ধর্মীয় রীতিনীতির চর্চায়। এক সময়ের স্টাইল আইকন এখন যেন হয়ে উঠছেন অন্তর্জগতের সন্ধানী।

সূত্রে জানা যায়, টলিউড জানে মিমির শিবভক্তির কথা। পশুপ্রেম এবং স্রষ্টাভক্তির কারণে তিনি আমিষ খাবার ছেড়েছেন। মিমি মাছ, মাংস খান না। তার বাড়িতেও শিব লিঙ্গ রয়েছে। প্রতি শিবরাত্রিতে সেখানে পূজা দেন।পাশাপাশি, মন্দিরেও যান। এ ছাড়া, তার হাতে রয়েছে নৃত্যরত নটরাজের উল্কি।

এছাড়া পুরাণ অনুযায়ী, শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী, যারা শিবের ভক্ত তারা সোমবার শিবলিঙ্গে জল ঢেলে পূজা করেন এবং নিরামিষ খান। পুরো শ্রাবণ মাসজুড়ে যারা প্রতি দিন পূজা করতে পারেন না তারা অন্তত শ্রাবণ মাসের চারটি সোমবার নিয়ম পালনের চেষ্টা করেন।

শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই সোমবারে মন্দিরে গিয়ে শিব পূজা দিয়েছেন মিমি চক্রবর্তী। সাদা সালোয়ার-কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন এই নায়িকা। রঙিন ফুলের গুচ্ছ। এ দিন তিনি নিষ্ঠাভরে শিবলিঙ্গ দুধ দিয়ে গোসল করান। শিবলিঙ্গ সাজিয়ে দেন ধুতরা ফুলে। এবং পাঁচ রকম ফল দান করেন দেবতার উদ্দেশ্যে।

এ বিষয়ে মিমি ভারতীয় গণমাধ্যমকে বলেন, সোমবার খুব ভালো দিন মন্দিরে যাওয়ার জন্য। অনেক দিন পর ছুটি পেয়েছি। তাই জন্য গিয়ে পুজো দিয়ে এলাম। শুটিং থাকলে তখন যেতে পারি না। তাই আজকে সকালে গিয়েই কসবার মন্দিরে পুজো দিয়ে এসেছি।

বর্তমানে মিমি ব্যস্ত হয়ে রয়েছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং নিয়ে। কিছুদিন আগে লাভার আউটডোরে শুটিং সেরে ফিরেছেন এই অভিনেত্রী। এখন শহরে এই ছবির শুটিং চলছে। তার আগে ‘রক্তবীজ টু’ ছবির শুটিং করার জন্য বিদেশে গিয়েছিলেন মিমি। এবারের দুর্গাপূজাতে সেই ছবি মুক্তি পাবে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটাও মুক্তি পাবে এই বছর ডিসেম্বরে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au