বিনোদন

প্রেম গুঞ্জনে হাওয়া দিলেন কৃতি স্যানন

  • 7:58 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন সোমবার (১৪ জুলাই) লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে তার কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে উপস্থিত হয়ে ফের প্রেমের গুঞ্জনে হাওয়া দিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনে মাঠে বসে দুজনই উচ্ছ্বাসে মেতে ওঠেন, আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও এরই মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর: বলিউড বাবল।

স্ট্যান্ড থেকে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, কৃতি ও কবির একসঙ্গে হাসছেন, খুনসুটিতে মেতে উঠছেন এবং মাঠের প্রতিটি উত্তেজনাময় মুহূর্তে চিয়ার করছেন টিম ইন্ডিয়ার জন্য। এমন খোলামেলা মুহূর্ত দেখে নেটিজেনদের একাংশের মত, এবার হয়তো নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে চলেছেন এই লাভবার্ডস।

কৃতি এদিন একেবারে স্পোর্টি লুকে নজর কাড়েন। স্লিভলেস ক্রপড ইউটিলিটি জ্যাকেট পরিহিত ছিলেন তিনি, যাতে ছিল প্রশস্ত এপলেট ও স্ন্যাপ-বাটন পকেট। পাশে ছিলেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়া, যিনি সাধারণত খুব একটা মিডিয়ার সামনে আসেন না।

তবে এটিই তাদের প্রথম একসঙ্গে জনসমক্ষে আসা নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই বেঙ্গালুরুর এক বন্ধুর বিয়েতে কৃতি ও কবিরকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই বিয়েবাড়ির একটি ঝাপসা ভিডিওতে দেখা যায়, তারা কালো পোশাকে টুইনিং করে এসেছেন, এবং অতিথিদের সঙ্গে রীতিমতো খোশমেজাজে সময় কাটাচ্ছেন। কবিরকে সেখানে কৃতিকে আলতো করে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছিল।

জানা যায়, এর আগে দুজন একসঙ্গে নতুন বছর উদযাপন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সফরেও তাদের একসঙ্গে দেখা যায়। যদিও এখন পর্যন্ত কৃতি বা কবির কেউ-ই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক স্বীকার করেননি। জানা গেছে, কৃতি স্যাননের বয়স ৩৪ এবং কবিরের বয়স ২৬। তাদের মধ্যে বয়সের পার্থক্য আট বছর হলেও তা প্রেমের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না; বরং ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত, বছরের শেষের দিকেই হয়তো এই চর্চিত জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au