বিনোদন

বাড়ি বিক্রি করলেন সালমান খান

  • 7:59 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার

স্বাভাবিক জীবন যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে বলিউড সুপারস্টার সালমান খানের জন্য। সিনেমার শুটিং হোক বা কোনো ছবির মুক্তি, প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মোটা বলয় ঘিরে রেখেছে তাকে। অথচ এই নিয়ন্ত্রণ আর আতঙ্কের মধ্যেই এবার শোনা যাচ্ছে বিস্ময়কর খবর। নিজের বাসভবনই নাকি বিক্রি করে দিয়েছেন বলিউড ভাইজান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের এই ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন ‘ওয়ান্টেড’ তারকা। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে।

সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রীত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন—শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ। সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা।

গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

দীর্ঘ দিন ধরে সালমান খান বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছেন না। এরই মাঝে ফ্ল্যাট বিক্রির খবর তার ভক্তদের খানিকটা হতাশই করলেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au