সর্বশেষ

অক্টোবরে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

  • 4:30 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে পারে দুদল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ জুলাই- আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। যদিও সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

যদিও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এই সিরিজটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের পর এবং অক্টোবরের অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হতে পারে।

সিরিজটি চূড়ান্ত হলে এটি হবে ২০২৪ সালের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সফরের দ্বিতীয় অংশ, যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি সংশোধন করে কেবল সাদা বলের ম্যাচ রাখা হয়।

সেই সিরিজটি ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার অনিশ্চয়তা ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে স্থগিত করা হয়েছিল সিরিজটি। ২০২৪ সালের নভেম্বর মাসে এই সফরের ওয়ানডে পর্ব অনুষ্ঠিত হয়।
যেখানে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয় পায়। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করছে।

যদি টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয়, তবে এটি ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে।

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au