সর্বশেষ

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার খুব কাছে বাংলাদেশ

  • 3:40 am - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার

শিরোপা থেকে হাত ছোঁয়া দুরত্বে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জুলাই

শিরোপা ধরে রাখতে যত বেশি সম্ভব গোল চায। সেই লক্ষ্য নিয়েই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ। পয়েন্ট তালিকার তলানিতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ করতে পারে মাত্র ২ গোল। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ গড়ে গোলসংখ্যা বাড়ানো গেছে আরও ৩টি। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৫-০ গোলে। জোড়া গোল করেছেন পূজা দাস।

প্রথম দেখায় এই শ্রীলঙ্কাকেই ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তুলনায় আজ লঙ্কান মেয়েরা অনেকটাই সংগঠিত ও প্রতিরোধ গড়ার মতো ফুটবল খেলেছে। বিশেষ করে রক্ষণভাগে তারা বাংলাদেশকে আগের ম্যাচের মতো সহজে জায়গা দেয়নি। যতটুকু দিয়েছে, বাংলাদেশের মেয়েরা অনেক সুযোগ নষ্ট করেছেন বল বাইরে মেরে।

ম্যাচের ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন কানন রানী বাহাদুর। ব্যবধান দ্বিগুণ হওয়ার সুযোগ আসে ৩৮ মিনিটে, তবে সুরমা জান্নাতের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। এই অর্ধের শেষ দিকে রাইট ব্যাক পূজা দাস দ্বিতীয় গোলটি করেন। বক্সের ওপর থেকে তাঁর লক্ষ্যভেদ। তৃতীয় গোলটাও করেছেন পূজা। এটি প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া শটে। ৮৬ মিনিটে তৃষ্ণা রানী করেন চতুর্থ গোল। যোগ করা সময়ে অধিনায়ক আফঈদা খন্দকারের পেনাল্টি গোলে হয়েছে ৫-০।

এই ম্যাচে বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশে আনেন ৫টি পরিবর্তন। মূল একাদশে ছিলেন না আফঈদা, স্বপ্না রানী, উমেহলা ও মুনকি আক্তারের মতো নিয়মিত মুখ। পরিবর্তিত একাদশে প্রথমবারের মতো গোলপোস্টের নিচে সুযোগ পান ফেরদৌসী আক্তার। এ ছাড়া রুপা আক্তার, পূজা দাস, নাদিয়া আক্তার ও কানন রানীকেও একাদশে রাখা হয়। সুরমা জান্নাত অধিনায়কের বাহুবন্ধনী পরে নেতৃত্ব দেন প্রথমার্ধে।

প্রথমার্ধে মাত্র দুটি গোল আসায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মাঠে নামানো হয় আফঈদা, স্বপ্না রানী, উমেহলা ও মুনকিকে। তবুও গোল সংখ্যা সেভাবে বাড়েনি।

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au