সর্বশেষ

প্রথম টি টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় বাংলাদেশের

  • 4:37 am - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার

মিরপুরে মুস্তাফিজের সেরা ইকোনমিক বোলিং। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জুলাই

পাকিস্তানকে বাংলাদেশে বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা ইকোনমি আর তাসকিন, তানজিম সাকিবদের আগুনে পেসে কুপোকাত পাকিস্তান। সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সফরকারিদের গুটিয়ে দিয়ে পারভেজ ইমনের ব্যাটে পরে পাকিস্তানকে বাংলার ছেলেরা হারালো ৭ উইকেটে।

টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের চলছে মধুর সময়। সদ্যই শ্রীলঙ্কাকে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ হারানোর পর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে জয়। সেটিও দাপট দেখিয়ে।

পাকিস্তানকে টি টোয়েন্টি ফরম্যাটে সর্বনিন্ম রানে গুটিয়ে দিয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ব্যাটার। তানজিদ তামিমের পর অধিনায়ক লিটন দাসও সাজঘরে।

হৃদয়কে নিয়ে তৃতীয় উইকেটে ৬১ বলে ৭৩ রানের জুটি গড়েন ইমন। ব্যক্তিগত ৩৬ রানে হৃদয়ের বিদায়।

এরপর বাকি কাজটুকু সাড়েন পারভেজ ইমন ও জাকের আলী। ইমন ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে অপরাজিত থাকেন ৫৬ রানে। আর জাকিরের ব্যাট থেকে আসে ১৫ রান।

এর আগে মিরপুরের হোম অফ টস হেরে বোলিংয়ে পাকিস্তান। দলীয় ১৮ রানে শ্যাম আইয়ুবকে তুলে নিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন তাসকিন।

মোহাম্মদ হারিসকে তুলে নিয়ে শেখ মাহেদী চেপে রাখেন পাকিস্তানকে।

টাইগার পেসারদের দাপটে বোলিংয়ে দলীয় ৫০ পার হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

একাধিক জীবন পাওয়া ফখর জামান রান আউটে কাটা পরেন। তখন দলের স্কোর ৭০ আর তার ৪৪৷

খুশদিল, ফাহিম আশরাফ, সালমান মির্জাদের ব্যাট হাতে ব্যর্থতার দিনে কিছু আলো কাড়লেন আব্বাস আফ্রিদি। তার ২২ রানে কোন রকমে ১১০ রান সংগ্রহ করে পাকিস্তান। ৪ ওভারে ৬ রান দিয়ে দুই উইকেট মুস্তাফিজের। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা ইকোনমি। তাসকিন তুলে নেন তিন উইকেট। পাকিস্তান গুটিয়ে যায় এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে সর্বনিন্ম ১১০ রানে।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au