দুর্গার সাজে রুমিন ফারহানা, ধর্ম নিয়ে ২২ বচন
ওটিএন বাংলা ডেস্ক : দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড…
হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ড। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এ সতর্কবার্তা দেয় বাহিনীটি।
আইআরজিসির নৌ কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে জোর দিলে সংঘাতের পরিধি বাড়তে পারে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে।
বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে বুঝতে হবে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে প্রতিরোধ এ অঞ্চলে আগ্রাসনকারীদের ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।”
এর আগে বৃহস্পতিবার সকালে আইআরজিসি জানায়, তেল চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চারটি জাহাজে হামলা চালিয়েছে তারা। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। অন্যদিকে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। জবাবে যুক্তরাষ্ট্রও পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে। দুই দেশের এই পদক্ষেপে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
তবে অবরোধের মধ্যেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ-পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর থেকে ইরান ছোট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au