সর্বশেষ

ভারতে পুলিশের নিয়োগ পরীক্ষায় একসঙ্গে পাস করলেন বাবা-ছেলে

  • 7:40 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ভারতীয় পুলিশ; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই-

ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলার উদয় রামপুর নগলা গ্রামে বসবাস করা এক বাবা-ছেলে একসঙ্গে রাজ্য পুলিশের কনস্টেবল পদে পাস করে নজির গড়েছেন। ৪১ বছর বয়সী যশপাল সিং নাগার ও তার ২১ বছর বয়সী ছেলে শেখর নাগার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন যথাক্রমে বেরেলি ও শাহজাহানপুরে ১০ মাসের প্রশিক্ষণ গ্রহণের অপেক্ষায় আছেন।

তাদের এই সাফল্যের পেছনে রয়েছে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে প্রস্তুতির গল্প। শেখর জানান, পরীক্ষার জন্য তারা কেউ গৃহশিক্ষক বা কোচিং ক্লাসে যাননি, বরং অনলাইন ভিডিও ও ইউটিউব চ্যানেলের সাহায্যে একসঙ্গে পড়াশোনা করেছেন। বাবা শেখরকে সাধারণ জ্ঞান শিখতে সাহায্য করেছেন, আর ছেলে বাবাকে শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে সহায়তা করেছেন।

শেখর বলেন, তারা লাইব্রেরিতে একসঙ্গে পড়তেন, কিন্তু সেখানে কখনও কেউ বুঝত না তারা বাবা-ছেলে। শেখর একজন স্নাতক এবং রাজ্য পর্যায়ের ক্রীড়াবিদ। অন্যদিকে, যশপাল ভারতের সেনাবাহিনীর সাবেক হাবিলদার। সেনাবাহিনীতে ১৫ বছর চাকরি করার পর ২০১৯ সালে ব্যক্তিগত কারণে অবসর নেন তিনি। সাবেক সেনাসদস্য কোটায় বয়স ছাড় পেয়ে যশপাল এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

গত মাসে লক্ষ্ণৌতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন যশপাল ও শেখর। তারা ৬০ হাজার উত্তীর্ণ প্রার্থীর মধ্যে অন্যতম।

শুধু কনস্টেবল হয়েই থেমে যেতে চান না এই বাবা-ছেলে। তারা উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি শেখর জানান, তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই পথচলা অনুপ্রেরণা জোগাচ্ছে হাজারো পরিবারকে—যেখানে স্বপ্ন ও পরিশ্রম একসঙ্গে পথ তৈরি করে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au