বাংলাদেশ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

  • 9:27 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই-

রাজধানীর সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর সেখানে পার্কিংয়ে থাকা কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং তাদের সচিবালয় চত্বর থেকে বের করে দেয়। এরপর বাইরে চলে আসে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি।

এই বিক্ষোভের সূচনা ঘটে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনার প্রেক্ষাপটে। শিক্ষার্থীরা দাবি করছে, এত বড় দুর্ঘটনার পরও এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় গভীর রাতে, যা তাদের মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করেছে।

বেলা আড়াইটার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হতে থাকে। অনেকেই “আমার ভাই মরল কেন?”, “ভুয়া ভুয়া”, “প্রশাসন জবাব দে” ইত্যাদি স্লোগান দিতে থাকে। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “রাত তিনটায় এসে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে আমরা তো মানসিকভাবে বিপর্যস্ত হবই। এর দায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের।”

আন্দোলনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতেও সচিবালয়ে এসেছে বলে জানা গেছে।

সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ভেতরে থাকা বহু যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা সোমবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে আসে, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পোস্টে, পরে মঙ্গলবার সকালে প্রেস সচিব ও আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

শিক্ষার্থীরা বলছে, এমন দায়িত্বহীনতা প্রশাসনের অযোগ্যতার পরিচয়। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি এখনও থমথমে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au