বিনোদন

কেন মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি পাচ্ছে না?

  • 1:50 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার

মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসন। ‘কিং অফ পপ’। রুপালি পর্দায় ফিরছেন তিনি। প্রয়াত এ পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। সিনেমার নাম ‘মাইকেল’। লায়ন্সগেট প্রযোজিত এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। দীর্ঘদিন ধরেই চলছে এ সিনেমাটি নিয়ে আলোচনা। কিন্তু কবে মুক্তি পাবে এ সিনেমা, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর আগে ২০২৩ সালে ‘মাইকেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা হয়নি। আবার পিছিয়ে যায় সিনেমা মুক্তির তারিখ। বারবার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?

হলিউডের কিংবদন্তি পপতারকার জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহল অন্তহীন। শিল্পীসত্তা থেকে তার ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্ক— মাইকেলের জীবনের সব থেকে চর্চিত দিকগুলো নিয়ে তৈরি তার বায়োপিক। এ কথা আগেই ঘোষণা করেছিলেন সিনেমার নির্মাতারা। আর তাতেই নাকি আসছে বাধা।

এ পপতারকার বিরুদ্ধে জর্ডন চ্যান্ডলার ১৯৯৩ সালে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সেই সময় তিনি ছিলেন কিশোর। যদিও সিনেমার চিত্রনাট্যে মূলত জ্যাকসন এস্টেটের অনুমোদন নিয়ে চ্যান্ডলারের উল্লেখ ছিল। কিন্তু সিনেমার চূড়ান্ত সংস্করণ থেকে সেটি বাদ দেওয়ার জন্য একটি চুক্তি ছিল। তা প্রকাশ পাওয়ার পর সিনেমাটি আবার পুনর্নির্মাণ করতে হয়।

শেষে জানা গেছে, আসছে ২০২৬ সালের ২৪ এপ্রিল সিনেমা ‘মাইকেল’ মুক্তি পাবে বলে তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au