বিনোদন

অশ্লীল কনটেন্টে নিষেধাজ্ঞার উদ্যোগ বহু আগেই নেওয়া উচিত ছিল: কঙ্গনা

  • 9:39 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার

অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে— এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

শুক্রবার ভারতে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মে সরকারের নিষেধাজ্ঞার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

কঙ্গনা বলেন, সমাজ যেন একেবারে অবক্ষয়ের দিকে না ধাবিত হয়, সেটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এই নিষেধাজ্ঞা আমাদের সংস্কৃতি ও তরুণদের মানসিকতা যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এই ধরনের উদ্যোগ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই। আমাদের সমাজ যেন সম্পূর্ণ ধ্বংসের পথে না যায়, সেটি দেখা জরুরি। অবৈধ কনটেন্ট ছড়ানো এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেইসব প্ল্যাটফর্ম।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au