বিনোদন

এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না: শবনম ফারিয়া

  • 8:45 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে।

এরপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এ অভিনেত্রী। অনিয়ম, নৈরাজ্যে কখনও কখনও ক্ষোভ প্রকাশও করতে দেখা গেছে। সম্প্রতি আবারও প্রতিবাদের সুর দেখা গেল ফারিয়ার লেখনীতে।

রবিবার (২৭ জুলাই) মধ্যরাতে একটি পোস্ট করেছেন ফারিয়া।

যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অভিনেত্রীকে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি।

যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া।

পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’

ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল।

অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কেউ লিখেছেন, ‘খোঁজ নিলে দেখা যাবে এখানে অনেক যদি কিন্তু আছে, কারন বাংলাদেশে এমন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এগুলো খাবার মেন্যুতে আছে। ইভেন আমাদের অনেক ফুড ব্লগার গিয়ে এগুলো প্রোমোট ও করছে। সে যাই হোক শুধুমাত্র এই কারনে রেস্টুরেন্ট তুলে দিচ্ছে, এ আমার বিশ্বাস ই হচ্ছে না।’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au