বিনোদন

‘অ্যানিম্যাল ২’ নিয়ে যা জানালেন ববি দেওল

  • 8:50 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ২০২৩ সালের আলোচিত বলিউড সিনেমা ‘অ্যানিম্যাল’ মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রায় ৫০০ কোটির ব্যবসা করা এই ছবিতে মাত্র ১০ মিনিট উপস্থিত থাকলেও ববি দেওল তাঁর অভিনীত ‘আবরার’ চরিত্রে দর্শকমনে গভীর ছাপ ফেলেন।

তবে এবার সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল। ঠিক কবে আসবে ‘অ্যানিম্যাল ২’, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ববি দেওল নিজেই।

গত শুক্রবার সন্ধ্যায় ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের একটি সিনেমা হলে যান ববি দেওল। সেখানে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় এক সাংবাদিক সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষেপে উত্তর দেন, ‘আমি জানি না।’

তবে বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। ববির বক্তব্যে সত্যিই কি তিনি কিছু জানেন না? নাকি এখনই জানাতে নারাজ?

এর আগে প্রযোজক ভূষণ কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে ‘স্পিরিট’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত। সেখানে প্রভাস প্রধান চরিত্রে থাকবেন। এই ছবির কাজ শেষ হওয়ার পর শুরু হবে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং। ফলে দর্শকদের ‘অ্যানিম্যাল ২’ দেখার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত প্রথম কিস্তির সিনেমাটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিকভাবেও দারুণ সাড়া ফেলে। প্রশংসিত হয় দর্শক, সমালোচক এবং সহ-অভিনেতাদের কাছেও। ববি দেওলের চরিত্রটি ছিলেন বাকপ্রতিবন্ধী এবং শ্রবণক্ষমতাহীন একজন ভয়ংকর খলনায়ক। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au