বিনোদন

পরিকল্পনা করেই আমি সিনেমার অঙ্গনে পা রেখেছি: সাবিলা নূর

  • 8:52 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

নাটকের অভিনেত্রী সাবিলা নূর। গত কুরবানি ঈদে তার সিনেমায় অভিষেক হয়। প্রথম সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে নায়িকা হিসাবে খুব একটা আলোচনায় আসতে পারেননি। প্রথম সিনেমা ছিল তার কাছে অগ্নিপরীক্ষার মতো। তবে সে পরীক্ষায় পুরো নম্বর নিয়ে পাশ করেছেন এটি বলা না গেলেও, কিছুটা উতরে গেছেন।

কারণ, এতে সাবিলা কাজ করেছেন শাকিব খানের বিপরীতে। তাই সিনেমাটি আলোচনায় ছিল। সেক্ষেত্রে ফ্লপ তকমা পাওয়া থেকে বাঁচলেন এ নায়িকা। ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার প্রচার-প্রচারণায়ও তিনি ছিলেন বেশ ব্যস্ত।

তবে সিনেমা মুক্তির প্রায় দুই মাস পার হয়ে গেলেও তার নতুন কোনো কাজের খবর আর পাওয়া যায়নি। তাছাড়া এ নায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশযাপনে রয়েছেন।

এদিকে এর আগেও নাটকের একাধিক অভিনেত্রীকে দুই-একটি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও, তাদের কাউকেই নিয়মিত পাওয়া যায়নি। সে হিসাবে ১৭ জুলাই ২০২৫ তারিখে যুগান্তরে সাবিলাসহ নাটকের আরও তিন নায়িকাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যার শিরোনাম ছিল ‘সিনেমায় তাদের ভবিষ্যৎ কী?’ এ বিষয়ে এবার জবাব দিয়েছেন সাবিলা।

তিনি জানান, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তার। সাবিলা বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই অভিনেত্রী হিসাবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত হতে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে সিনেমার প্রতি আরও উৎসাহিত করেছে। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au