বাংলাদেশ

থানা জ্বালানো ও পুলিশের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিল ‘সমন্বয়করা’

  • 4:17 pm - July 28, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে তারা পুলিশ সদস্যদের সঙ্গে উগ্র আচরণ করে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই- বাংলাদেশের রাজধানী ঢাকার রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্রনেতার বিরুদ্ধে পুলিশের প্রতি অবমাননাকর ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে তারা পুলিশ সদস্যদের সঙ্গে উগ্র আচরণ করে। এমনকি গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরাতে গেলে তারা থানায় আগুন দেওয়ার হুমকি দেয় এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের চাকরি খেয়ে ফেলারও ভয় দেখায় বলে জানান সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও বাড়ির নিরাপত্তাকর্মী।

গুলশানের ওই বাড়ির দারোয়ান হান্নান জানান, ‘গ্রেপ্তারের সময় তারা পুলিশের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।’ অভিযানে অংশ নেওয়া পুলিশের একাধিক কর্মকর্তা জানান, ‘গ্রেপ্তারের সময় তারা খুবই আগ্রাসী আচরণ করেছে। হ্যান্ডকাফ পরানোর সময় তারা থানায় আগুন দেওয়ার হুমকি দেয়।’

গ্রেপ্তার পাঁচজন হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) এবং আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। তাদের মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গুলশান, বাড্ডা, বনানীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকেই ফোনে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

আটক ৫ জন; ছবিঃ সংগৃহীত

চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর শনিবার মধ্যরাতে গুলশান থানায় একটি মামলা করেন। এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই সকালে রিয়াদ ও গৌরব নামে দুইজন বাসায় গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। তিনি অনিচ্ছা সত্ত্বেও ১০ লাখ টাকা দিতে বাধ্য হন। এরপর শনিবার বিকেলে পুনরায় তারা আরও ৪০ লাখ টাকা দাবি করে। তখন জাফর থানা পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত গৌরব পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ‘এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুক পোস্টে লেখেন, “এদের শেকড় অনেক গভীরে। এখন কেবল ধরা পড়েছে বলেই সবাই অবাক হওয়ার ভান করছে।”

এদিকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়ের একটি কাগজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ পরিচয় সঠিক নয় এবং এটি ভিত্তিহীন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au