বিনোদন

বাবার কথা যদি একটু শুনতাম, অতীত নিয়ে অনুতপ্ত সালমান

  • 7:16 pm - July 28, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার সোশ্যাল মিডিয়ায় নিজের এক আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন। পোস্টে উঠে এসেছে অনুশোচনা, উপলব্ধি আর জীবনের ভুল থেকে শেখার খোলা স্বীকারোক্তি। জানিয়েছেন, যদি বাবার উপদেশগুলো আরও আগেই মন দিয়ে শুনতেন, তাহলে জীবন হয়তো অন্যরকম হতে পারত।

শনিবার (২৭ জুলাই) নিজের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন,’বর্তমান কখনও অতীত হয়ে ওঠে, আর অতীত কখনও ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায়। বর্তমানটাই আসল উপহার তাকে ঠিকভাবে ব্যবহার করো। ভুল করো না। বারবার করা ভুল এক সময় অভ্যাসে পরিণত হয়। কাউকে দোষ দিও না। কেউ কখনও তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি নিজে থেকে করতে চাও না।’

পোস্টে আরও যোগ করেন, ‘আমার বাবা (সেলিম খান) আমাকে এই কথাগুলো বলেছিলেন। এগুলো খুবই সত্যি কথা। যদি আমি আগেই শুনতাম, তাহলে জীবনটা অনেকটাই আলাদা হতো। তবে এখনও খুব দেরি হয়ে যায়নি।’

সালমানের এই মন্তব্য ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন ঠিক কী নিয়ে এত অনুশোচনা তার?

বলিউড ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত নানা বিতর্ক ও আইনি জটিলতা ঘিরে সালমান খান প্রায়ই শিরোনামে থেকেছেন। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা, ২০০২ সালের হিট অ্যান্ড রান কাণ্ড, এবং ব্যক্তিগত জীবনে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন। সব মিলিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি।

তারকা জীবনযাপনের আড়ালে থাকা এসব জটিলতা কি আজ তাঁকে আরও পরিণত করে তুলেছে? বাবার দেওয়া উপদেশ এখন হয়তো তাই নতুন করে ভাবিয়ে তুলেছে ‘দাবাং’ অভিনেতাকে।

প্রসঙ্গত, সালমান খান এখনো বলিউডের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় তারকাদের একজন। তবে সাম্প্রতিক সময়ে তার সিনেমা যেমন ‘টাইগার ৩’ বক্স অফিসে মাঝারি সাফল্য পায়, তেমনি পর্দার বাইরেও দেখা যাচ্ছে আরও সংবেদনশীল ও আত্মবিশ্লেষণী এক সালমানকে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au