বিনোদন

এবার নয়া কৌশলে কোটি টাকা কামাচ্ছেন মিতব্যয়ী অক্ষয়

  • 9:31 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ভালোবাসেন স্ত্রী, সন্তান, আর তার অর্জিত অর্থ ধরে রাখতে। ৩৩ বছরের সফল বলিউড ক্যারিয়ার, খ্যাতি, প্রতিপত্তি— অভিনেতার জীবনে আগলে রাখার মতো অনেক কিছুই রয়েছে। এর মধ্যে অর্থই হচ্ছে প্রধান।

বলিপাড়ায় নামডাক আছে, বিষয়সম্পত্তি আগলে রাখতে ভালোবাসেন অক্ষয় কুমার। মিতব্যায়ী বলে পরিচিত অভিনেতা। মুম্বাই শহরে বিলাসবহুল বাংলোয় থাকেন। শহরের আনাচে-কানাচে ছড়িয়ে আছে তার সম্পত্তি। একদা ভারতের সর্বোচ্চ করদাতা ছিলেন অভিনেতা। এমনিতেই তারকাদের নানা ধরনের শখ থাকে। তবে অক্ষয়ের ভালোবাসা নিজের সম্পদকে ধরে রাখা। এবার কোটি কোটি টাকার মুনাফা করলেন অভিনেতা। কিন্তু কীভাবে?

মুম্বাইয়ে বোরিভেলি এলাকায় অভিনেতার ছিল দুটি ফ্ল্যাট। ২০১৭ সালে ফ্ল্যাট দুটি কেনেন অক্ষয় কুমার। একটি প্রায় ১১০০ বর্গফুটের। যেটি অভিনেতা বিক্রি করেন প্রায় ৫.৭০ কোটি টাকায়। যদিও সেই সময় ফ্ল্যাটটি কেনেন তিন কোটি টাকা দিয়ে। একই সঙ্গে ২৫২ বর্গফুটের একটা জায়গা কেনা ছিল প্রায় ৬৭ লাখ টাকায়। যেটি ২০২৫ এসে বিক্রি করলেন ১.৩৫ কোটি টাকায়। সেভাবে দেখতে গেলে দুটি ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৯১ শতাংশ লাভ করেছেন অভিনেতা। যেটি টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৭.১০ কোটি। এ ছাড়া সম্প্রতি পারেল এলাকায় ৮ কোটি টাকায় একটি পুরোনো সম্পত্তি বিক্রি করেছেন অক্ষয়।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au