সর্বশেষ

হারারে টেস্টের প্রথমদিন নিউজিল্যান্ডের ব্যাকফুটে জিম্বাবুয়ে

  • 6:01 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
স্বাগতিক ব্যাটারদের ধসিয়ে দিয়েছে কিউই পেসার হেনরি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জুলাই-ব্রায়ান বেনেটকে দিয়ে শুরু, ব্লেসিং মুজারাবানিকে দিয়ে শেষ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের প্রায় পুরোটাই ধসিয়ে দিয়েছেন একা ম্যাট হেনরি। দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে নিউজিল্যান্ডের এই পেসার নিয়েছেন ৩৯ রানে ৬ উইকেট।

হেনরির তোপে পড়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৪৯ রানে। দিনের বাকি অংশে নিউজিল্যান্ড ২৬ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯২ রান তুলে ফেলেছে। ডেভন কনওয়ে ৫১ ও উইল ইয়ং ৪১ রানে অপরাজিত।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম আধা ঘণ্টার মধ্যেই হেনরির বলে দুই ওপেনারকে হারায়। প্রথমে বেনেট, এরপর বেন কারেন। দুজনই হেনরির বলে ক্যাচ দেন তৃতীয় স্লিপে থাকা ইয়ংকে। নাথান স্মিথ এসে শন উইলিয়ামসকে বোল্ড করে দিলে জিম্বাবুয়ের বিপদ আরও বাড়ে।

এরপর চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনে নামা নিক ওয়েলচ। তবে লাঞ্চ বিরতির আগে বোলিংয়ে ফিরে ওয়েলচকেও স্লিপে ক্যাচ বানান হেনরি। ওয়েলচ ৬৮ বল খেলে আউট হন ২৭ রানে। পরে দ্বিতীয় সেশনের শুরুতে হেনরির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন সিকান্দার রাজা।

৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে ষষ্ঠ উইকেটে পায় ৫৪ রানের জুটি, যাতে আরভিনকে সঙ্গ দেন তাফাদজাওয়া সিগা। তবে আরভিনকে এলবিডব্লু করে এই জুটি বেশি বড় হতে দেননি স্মিথ। অধিনায়ক আরভিন ১১৬ বল খেলে ফেরেন ৩৯ রান নিয়ে। স্মিথ ফেরান সিগাকেও (৭৮ বলে ৩০ রান)।

শেষ দিকে আবারও আঘাত হানেন হেনরি। ৩৩ বছর এই পেসার এবার আউট করেন নিউমান নিয়ামুরি ও মুজারাবানিকে, মাঝে রানআউট হন ভিনসেন্ট মাসেকেসা।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের খেলা শেষে)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৬০.৩ ওভারে ১৪৯ (আরভিন ৩৯, সিগা ৩০, ওয়েলচ ২৭; হেনরি ৬/৩৯, স্মিথ ৩/২০)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৬ ওভারে ৯২/২ (কনওয়ে ৫১*, ইয়ং ৪১*)।

এই শাখার আরও খবর

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা

ওটিএন বাংলা ডেস্ক :  পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au