লিড নিউজ

রংপুরে হিন্দুপল্লীতে হামলা: গ্রেপ্তার ৫ জনের দুই দিনের রিমান্ডে

  • 7:21 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার

মেলবোর্ন, ১ আগষ্ট- রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার পাঁচ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে গঙ্গাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়ার ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২৮) এবং দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)।

মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বুধবার তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পুলিশের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।

আসামিদের রিমান্ডের পক্ষে শুনানিতে অংশ নেওয়া বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, হিন্দুপল্লীতে সহিংসতার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছে। অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রাম। গত ২৬ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে ওই গ্রামের রঞ্জন রায়(২০) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। রঞ্জন রায় ওই গ্রামের সুজন রায়ের ছেলে এবং একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।

ওই কিশোরের গ্রেফতার হওয়ার আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার(২৬ জুন) রাতেই দুই দফা রঞ্জন রায় ও তার কাকা কেশব রায়ের বাড়িতে হামলা করে উত্তেজিত জনতা। পরদিন (রবিবার) বিকেল ৩ টার দিকে প্রায় ২ হাজার লোকের একটি মিছিল ওই গ্রামে আসে। বিকেল ৪ টার দিকে অভিযুক্ত কিশোর রঞ্জন রায়ের বাড়িসহ প্রতিবেশীদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। উপজেলা প্রশাসনের তথ্যমতে ১৫টি পরিবারের মোট ২২ টি ঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। তাদের মধ্যে ৫ টি পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি রঞ্জন রায়ের বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au