লিড নিউজ

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে হাসনাত-সারজিসসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

  • 7:22 pm - August 05, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগষ্ট- কক্সবাজারে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত সাবেক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কক্সবাজারে শহরের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত বৈঠকটিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা গেলেও, বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এই বৈঠক এমন এক দিনে হলো, যেটি বাংলাদেশে একটি রাজনৈতিক মোড় পরিবর্তনের দিন হিসেবে পরিচিত। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে ব্যাপক গণবিক্ষোভ ও রক্তক্ষয়ী আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। এই গণআন্দোলনকে কেন্দ্র করেই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এই আন্দোলনের অন্যতম নেতৃত্বদাতা ছিল ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’। পরবর্তীতে এই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আন্দোলনের ধারাবাহিকতায় নতুন সরকার ঘোষিত করেছিল দুটি গুরুত্বপূর্ণ দলিল—‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’। ঠিক এক বছর পর আজ বিকেলে সেই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে।

তবে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের এই বৈঠক ঠিক কী প্রেক্ষাপটে হলো এবং এর মাধ্যমে রাজনৈতিক বা কূটনৈতিক অঙ্গনে কোনো বার্তা পৌঁছানো হলো কি না—তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে নানা আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au