সর্বশেষ

বাসায় বসে থাকার চেয়ে জিএসএল খেলা ভালো সিদ্ধান্ত: সোহান

  • 8:50 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
রান করেও বারবার উপেক্ষিত সোহান৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ আগস্ট-গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার কারণে জাতীয় দলে নেই, সম্প্রতি এমন গুঞ্জন ওঠে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে ঘিরে। তবে বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলই তার প্রথম অগ্রাধিকার।

টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। সেখানে তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমার প্রথম অগ্রাধিকার গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। আমি চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম, শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়ার পর বাসাতেই ছিলাম। তখনই গ্লোবাল টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিই।

জাতীয় দলে না থাকা কালে বসে না থেকে খেলায় ব্যস্ত থাকাই যুক্তিসঙ্গত মনে করেন সোহান। তার ভাষায়, ‘বাসায় বসে থাকার চেয়ে খেলা ভালো। এরকম কিছু না যে গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দল বাদ দিয়েছি। দুইটা আলাদা বিষয়। জাতীয় দল অবশ্যই সবার আগে।

নিয়মিত ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগে পারফর্ম করেও জাতীয় দলের বাইরে থাকা সোহান এখনো ফিরে আসার অপেক্ষায়। নিজেকে সবসময় প্রস্তুত রাখছেন তিনি।

এছাড়া দেশের টি-টোয়েন্টি কাঠামো নিয়েও আশাবাদী সোহান। প্রশংসা করেছেন এনসিএল টি-টোয়েন্টি লিগের। তিনি বলেন, আগে শুধু বিপিএল ছিল। এখন আরও অনেক ম্যাচ খেলছি। অভিজ্ঞতা বাড়ছে, শিখছি—এটা ইতিবাচক।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au