সর্বশেষ

এবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে লাওসকে পাত্তাই দিলো না বাংলাদেশ

  • 4:11 am - August 07, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
লাওসকে ৩-১ গোলে হারালো বাংলার জয়ীতারা। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ৭ আগস্ট-বুধবার ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করলো পিটার বাটলারের শিষ্যরা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। একটি গোল করেন মিডফিল্ডার মুনকি আক্তার।

লাওসের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আন্না কিও ওনসি। খেলার শুরুতেই কর্নার আদায় করে নেয় বাংলাদেশ।

স্বপ্না রানীর কর্নার কিকে হেড নেন তৃষ্ণা রানী সরকার, কিন্তু লাওসের গোলরক্ষক থংসামুদ ভংখাম্ফান সহজেই বল ধরে দফেলেন। ১১ মিনিটে লাওসের দুটি দারুণ আক্রমণ আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা এবং অধিনায়ক আফঈদা।

কয়েক মিনিট পরই মুনকির লং পাসে শান্তি মার্ডি দারুণ একটি সুযোগ তৈরি করলেও গোল হয়নি। ১৬ থেকে ২৪ মিনিটের মধ্যে গোলের জন্য মরিয়া আক্রমণ চালায় বাংলাদেশ। তৃষ্ণা, স্বাগরিকা এবং পূজা দাস একাধিকবার সুযোগ তৈরি করলেও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত।

শান্তির কর্নার থেকে বক্সের মধ্যে লাফিয়ে উঠে দারুণ হেডে গোল করেন সাফ টুর্নামেন্টে ৮ গোল করা সাগরিকা। বিরতির আগে আরও একটি সুযোগ পেয়েছিলেন পূজা দাস, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসায় লিড বাড়ানো সম্ভব হয়নি।

বিরতির পরেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মুনকি ও শান্তি সহজ সুযোগ মিস করেন। অবশেষে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি।

শান্তি মার্ডির পাস থেকে তৃষ্ণা রানী সরকার দারুণভাবে বল দেন মুনকিকে। প্রতিপক্ষ অধিনায়ক ও এক ডিফেন্ডারকে কাটিয়ে বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে গোল করেন এই মিডফিল্ডার।

৭২ মিনিটে কর্নার থেকে সাগরিকার হেড আবার পোস্টে লেগে ফিরে আসে। ৮১ মিনিটে তাকে হতাশ করেন লাওস গোলরক্ষক ভংখাম্ফান।

৮৬ মিনিটে লাওসের ফরোয়ার্ড আন্না কিও ওনসি বাংলাদেশের তিন ডিফেন্ডারকে কাটিয়ে একটি গোল পরিশোধ করেন। ফলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে।

কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই জয়ের সিলমোহর দেন মোসাম্মৎ সাগরিকা। মুনকির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে তৃষ্ণা শট না নিয়ে বল বাড়িয়ে দেন পোস্টের অপর পাশে থাকা সাগরিকার পায়ে। তার হালকা টোকায় বল জড়িয়ে যায় জালে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের ডাগআউট। লাওস সফরের প্রথম ম্যাচেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ড়ে লাল-সবুজের মেয়েরা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au