সর্বশেষ

এশিয়া কাপের প্রস্তুতি শুরু টাইগারদের

  • 4:31 am - August 07, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
দলীয় অনুশীলন শুরু বাংলাদেশের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ আগস্ট-এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে নিজেদের প্রস্তুতি পরখ করার জন্য ঘরের মাঠ সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেবে টাইগাররা। সে লক্ষ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়া কাপের উদ্দেশ্যে ঘোষিত প্রাথমিক দলের ক্রিকেটারদের অনুশীলন।

শুরুতে ছিল ফিটনেস ট্রেনিং। মিরপুরে ট্রেনার নিক লির অধীনে ফিটনেস অনুশীলন শুরু করে ক্রিকেটাররা। এই অনুশীলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ক্রিকেটারদের ছবিতে দেখা যাচ্ছে, তারা জিমনেসিয়ামে বেশ ঘাম ঝরিয়েছেন।

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের মূল অনুশীলন শুরু হবে ১৫ আগস্ট থেকে। ওইদিন তেকে মিরপুরের শেরে বাংলায় শুরু হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। পাঁচদিন স্থায়ী হবে এই ক্যাম্প। এরপর টাইগারদের অনুশীলন চলে যাবে সিলেটে।

২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আবাসিক ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ পর্যন্ত এই অনুশীলন চলবে লিটন দাসদের।

উল্লেখ্য, ব্যাটিংয়ে টাইগারদের শক্তি-সামর্থ্য ও দক্ষতা বাড়াতে আগামী ৭ আগস্ট দলে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছুটি কাটিয়ে ১০ কিংবা ১১ আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ ফিল সিমন্সসহ অন্যান্য কোচিং স্টাফরা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au