জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…
মেলবোর্ন ৮ আগস্ট-প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে ওঠার কীর্তি গড়া বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়েও পেল দারুণ সুখবর। ১২৮ তম স্থান থেকে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ১০০তম স্থানে ছিল, সেটা ২০১৭ সালে। প্রায় আট বছর পর র্যাঙ্কিংয়ে শততম স্থানের এত কাছাকাছি এলো দল।
ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন স্পেন। যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে।
গত জুন-জুলাইয়ে এশিয়ান কাপের বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে শুরুর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় মেয়েরা। এরপর তুর্কমেন্তিানের বিপক্ষে ৭-০ ব্যবধানে জিতে পিটার জেমস বাটলারের দল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au