অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…
মেলবোর্ন ৮ আগস্ট- আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের পাঠ চুকিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশ্য খেলছেন তারা। তামিম ইকবাল চলতি বছরের শুরুতেই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে প্রশ্নটা ছিল মুশফিক-রিয়াদের চেয়ে কিছুটা ভিন্ন। তবে আকরাম খান নিশ্চিত করেছেন এই তিন সিনিয়র ক্রিকেটারই খেলবেন এনসিএল।
এ বছরের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর, ফাইনাল হতে পারে ৪ অক্টোবর। গত বছরের মতো দেশের আটটি বিভাগীয় দল অংশ নেবে এই আসরে। গত বছর এনসিএল টি-টোয়েন্টি প্রথমবারের মতো আইসিসি থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছিল।
এনসিএল চলাকালীন অবশ্য খেলা আছে জাতীয় দলের। তখন বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে এশিয়া কাপে। তাই তরুণ খেলোয়াড়েরা আরো বেশি সুযোগ পাবেন এই টুর্নামেন্ট। তবে বাংলাদেশের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিক, রিয়াদ ও তামিম খেলবেন। এই তথ্য জানিয়েছেন, বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান আরো জানান যে, তামিম ইকবালের সাথে তার কথা হয়েছে। তামিম জানিয়েছেন যে তিনি এনসিএলে খেলতে চান। মুশফিক কোনো দলে খেলতে চান সে ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। রিয়াদের সাথে আকরাম খানের কথা না হলেও রিয়াদের খেলার ব্যাপারে তিনি আশাবাদী। তাছাড়া গত কয়েকদিন রিয়াদকে মিরপুরে অনুশীলন করতে দেখা গেছে। তাই বলা যায়, রিয়াদও এনসিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
বৃহস্পতিবার আকরাম খান গণমাধ্যমে বলেন, আশা করছি, ওরা তিনজনই খেলবে। তামিমের সাথে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদের এখনো এভাবে কিছু বলেনি, তবে অবশ্যই সেও খেলবে। খেলা উচিত।
উল্লেখ্য, গত আসরে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au