সর্বশেষ

তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুর লেস্তেকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল

  • 10:30 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
বাংলাদেশের গোল উৎসব ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ আগস্ট-শুরুর দিকে কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শিখা সিনহার গোলে এগিয়ে যাওয়ার পর শান্তি মার্দির দারুণ গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়।

শুক্রবার লাওস জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পিটার বাটলারের দল। তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় এদিন তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেয়েরা।

নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল পেয়েছেন।
এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ।

টানা দুই জয়ের পর রোববার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা।
অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গোলমুখ থেকে নবীরন খাতুন বল ঠেলতে ব্যর্থ হন।

দুই মিনিট পর পাল্টা আক্রমণে তিমুর লেস্তে বিপদ তৈরি করলে স্বর্ণা কর্নার দিয়ে রক্ষা করেন। এরপর প্রতিপক্ষের শট গোললাইন থেকে হেডে ঠেকিয়ে দেন জয়নব বিবি রিতা।
২০তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা শিখার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে শান্তির বাঁ পায়ের কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ—যা ছিল এক নিখুঁত গোল। কিছুক্ষণ পরই আরেক কর্নার থেকে হেডে নবীরন খাতুন গোল করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখের জটলার মধ্যে থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তৃষ্ণা। ৭৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সাগরিকা সপ্তম গোল করেন।

৮১তম মিনিটে সাগরিকার আড়াআড়ি পাস ঠেলেই হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোল বড় জয় নিশ্চিত করে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au