সর্বশেষ

১৭ বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক!

  • 12:52 am - August 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ক্রোয়েশিয়া ক্রিকেট দলের অধিনায়কের রেকর্ড৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ আগস্ট-আন্তর্জাতিক ক্রিকেটে কম বয়সে অভিষেক হলেই তাকে নিয়ে হইচই পড়ে যায়। অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন মূলত দলের সিনিয়র কেউ অথবা পারফরম্যান্সে উজ্জ্বল তারকা। যদিও সবাইকে চমকে দিয়েছে ক্রোয়েশিয়া। জ্যাক ভুকুসিচকে নিজেদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে তারা। তার বয়স এখনো ১৮ পূরণ হয়নি!

অন্য অনেক দেশের মতো ক্রোয়েশিয়াতেও ভোটার হতে হলে বয়স অন্তত ১৮ হতে হয়। অর্থাৎ এখনো ভোটার হতে পারেননি জ্যাক। তার আগেই করে ফেলেছেন বিশ্ব রেকর্ড। সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি ২০ সিরিজে গতকাল ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছেন তিনি। আর তাতেই হয়ে গেছে রেকর্ডটা।

ম্যাচের দিন (৭ আগস্ট ২০২৫) জ্যাকের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক। নেতৃত্বের অভিষেকটা অবশ্য সুখকর হয়নি জ্যাকের। এক দিনে তার নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে তার দল।

আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি২০ মর্যাদা দেওয়ার পর থেকেই এ রকম হচ্ছে। কোথায় কে কোন রেকর্ড গড়ছেন আর কোন রেকর্ড ভেঙে দিচ্ছেন তার হিসাব রাখা মুশকিল। জ্যাকের আগে যেমন রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি ২০-তে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

শুধু এই দুজনই নন, টি ২০ ও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই সহযোগী সদস্য দেশের। ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ।

টেস্টে তিনি আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলেন ২০ বছর ৩৫০ দিন বয়সে, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au