সর্বশেষ

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা ধরে রেখেছে টাইগার যুবারা

  • 3:48 am - August 09, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
১৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ আগস্ট-জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলো আজিজুল হাকিম তামিমের দল। স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ।

রাউন্ড রবিন পদ্ধতির প্রথম পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের যুবারা। ওপেনার রিফাত বেগের ফিফটি ও কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। রিফাতের ৭৮ বলে ৭৭, ফরিদ হাসানের ৩৮, মোহাম্মদ আবদুল্লাহর ৩৭, আজিজুল হাকিমের ৩৪, দেবাশীষ দেবার ৩৪ ও রিজানের ৩০ রানের কল্যাণে ২৮৪ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে শেল্টন মাজভিতোরেরা ৩টি উইকেট নেন।

রান তাড়ায় কখনোই জয়ের পথে ছিলো না জিম্বাবুয়ে। দলটির হয়ে বেনি জুজে সর্বোচ্চ ৪৭ রান করেছেন। মাইকেল ব্লিগনাটের ব্যাট থেকে আসে ৩০ রান। মার্শাল মাশাভা করেন ১৬ রান। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হাসান ও স্পিন অলরাউন্ডার আজিজুল হাকিম।

গ্রুপপর্বে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচ হেরে পয়েন্টশূন্য থাকলো জিম্বাবুয়ে। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবেন বাংলাদেশের যুবারা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au