লিড নিউজ

চীনে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

  • 3:48 pm - August 09, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট- চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণ, হড়পা বান ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন। শুক্রবার (৮ আগস্ট) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুই প্রদেশে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ফলে গানসুর ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া ও বাইয়িন জেলার কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ইউঝৌংয়ের জিংলং পার্বত্য অঞ্চলের চারটি গ্রাম থেকে চার হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি বন্যা ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে বহু সড়কপথ।

অন্যদিকে গুয়াংডং প্রদেশের একটি গ্রামে বড় ধরনের ভূমিধসে ৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৩৩ জনের খোঁজ মেলেনি। দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তাদের মতে, ধসে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

চীনে জুনের মাঝামাঝি থেকে বর্ষাজনিত দুর্যোগ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণ ও হড়পা বানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au