লিড নিউজ

ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়ছে দাবানল, ঘরছাড়া হাজারো মানুষ

  • 5:07 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
শুক্রবার রাত পর্যন্ত দাবানল আংশিক নিয়ন্ত্রণে এসেছে, প্রায় ২৮ শতাংশ আগুন নেভানো সম্ভব হয়েছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসের উত্তরে ভেনচুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তে গত বৃহস্পতিবার শুরু হওয়া এই আগুন—যা ‘ক্যানিয়ন ফায়ার’ নামে পরিচিত—শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩০ একর থেকে দ্রুত বেড়ে প্রায় ৫ হাজার ৪০০ একর এলাকা গ্রাস করেছে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় হাজারো বাসিন্দাকে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত দাবানল আংশিক নিয়ন্ত্রণে এসেছে, প্রায় ২৮ শতাংশ আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। আগুন নেভাতে প্রায় ৪০০ দমকলকর্মী মাঠে কাজ করছেন। এ সময় একটি পাহাড়ি ঢালে কাজ করার সময় গাড়ি উল্টে একজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন।

ভেনচুরা কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত থেকে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় আগুন নিয়ন্ত্রণে ভালো অগ্রগতি হয়েছে। তবে দাবানল এখনও সক্রিয় এবং কাস্তাইক অঞ্চলের দিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস) ছাড়াতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে।

সবচেয়ে কাছের শহর সান্তা ক্লারিটায় আগুনের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট (কাল ফায়ার) জানিয়েছে, বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ‘গিফোর্ড ফায়ার’, যা স্যান লুইস ওবিস্পো ও সান্তা বারবারা কাউন্টিতে প্রায় এক লাখ একর এলাকা গ্রাস করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যালিফোর্নিয়ায় দাবানলের হার ও তীব্রতা দুটোই বেড়েছে। দীর্ঘায়িত গরম ও শুষ্ক আবহাওয়া অগ্নি মৌসুমকে আরও দীর্ঘ ও বিধ্বংসী করে তুলছে। চলতি বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের উত্তরে আলটাডেনায় ‘ইটন ফায়ার’-এ কমপক্ষে ৩১ জন নিহত হন এবং হাজারো স্থাপনা ধ্বংস হয়েছিল।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au