সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…
মেলবোর্ন, ১১ আগষ্ট- বাংলাদেশে অবৈধভাবে পূর্বাচলে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ এবং দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে আগামী সোমবার (১১ আগস্ট) থেকে বিচার শুরু হচ্ছে। এর আগের দিন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগগুলোকে “সম্পূর্ণ অযৌক্তিক” বলে উল্লেখ করেছেন।
টিউলিপ বলেছেন, এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কী, তাও জানেন না। “আমি যেন কাফকাসকেউর দুঃস্বপ্নে পড়েছি,” মন্তব্য করে তিনি বলেন, “আমার বিচার চলছে, কিন্তু অভিযোগগুলো কী তা জানি না।” তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের অনেক লোক দুর্নীতি করেছে এবং তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু তিনি তাদের মধ্যে নন।
তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে, বিশেষ করে ২০১৩ সালে শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরের প্রসঙ্গ টেনে। তবে টিউলিপ দাবি করেছেন, ওই বছর তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া গিয়েছিলেন, হাসিনার সঙ্গে দেখা হয়েছিল, আর পুতিনের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলেছেন।
টিউলিপ অভিযোগ করেছেন, তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে পড়েছেন। তার ভাষায়, “সত্যি হলো আমি মুহাম্মদ ইউনূস এবং আমার খালার দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি। এগুলো সেই বড় বিষয়, যেগুলোর বিরুদ্ধে আমি লড়াই করছি।”
এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “আমি আমার খালার পক্ষে সাফাই গাইছি না। তার সরকারের শেষ কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত চলছে—আমি তা জানি। আমি আশা করি বাংলাদেশের মানুষ যা চায়, তাই তারা পাবে।”
সূত্র: দ্য গার্ডিয়ান
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au