তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি
মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…
মেলবোর্ন, ১৩ আগষ্ট- বাংলাদেশের চট্টগ্রামের বাকলিয়া এলাকায় স্থানীয় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁর মুখে রক্ত দেখা যায়।
ভিডিওতে ৩৬ সেকেন্ডের মধ্যে চিকিৎসক নিজেই বলছেন, “আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে বিএনপির হারুন এবং তাদের সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা মারছে। তারা আমাকে খুঁজছে। আমি এখন একটা ঘরে লুকিয়ে আছি। ৯৯৯-এ ফোন দিয়েছি, কিন্তু ২০-৩০ মিনিট হয়ে গেলো ওরা আসছে না। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।”
পুলিশের তথ্য অনুযায়ী, ভিডিওতে থাকা ব্যক্তি হলেন চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন (৩৮)। এই ঘটনা ঘটেছে বাকলিয়া এলাকার পুরাতন চারতলা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ইকবাল হোসেন একটি বাড়ির নির্মাণ কাজ শুরু করেছিলেন নুর বেগম জামে মসজিদের পাশে। দীর্ঘদিন ধরে একটি চক্র তাকে নিয়মিত চাঁদা দাবি করত। চাঁদা না দেয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে মারধর করে।
ইকবাল হোসেন অভিযোগ করেন, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্ব ছিল। তবে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেছেন, “বিএনপির নেতা জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি নিয়মবহির্ভূত ভবন নির্মাণের কারণে অপর পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা।”
ওসি আরও বলেন, চিকিৎসক বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au