অস্ট্রেলিয়া

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

  • 8:26 pm - October 25, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
হামলার পর মুরব্যাংকের ওই বাড়ির সামনের উঠানে এসইউভি গাড়িটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা যায়। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে ১০ বছর বয়সী সাত শিশু ও এক নারী ঘুমিয়ে ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

রোববার (২৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিডনির মুরব্যাংকের শোরলাইন রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনের উঠানে রাখা একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়িতে আগুন জ্বলতে দেখে। গাড়িটির জানালাও ভাঙা ছিল। এ ছাড়া বাড়িটির সামনের অংশ লক্ষ্য করে একাধিকবার গুলি চালানো হয়।

ঘটনার সময় বাড়িটিতে ৩২ বছর বয়সী এক নারী ও সাত শিশু ছিলেন। তাদের কারও কোনো আঘাত লাগেনি।

জানা গেছে, বাড়িটির সঙ্গে একটি বিলাসবহুল গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানের মালিক এক নারীর সংশ্লিষ্টতা রয়েছে।

পুলিশ পৌঁছানোর আগেই সাদা রঙের একটি গাড়িতে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা গেছে।

এদিকে, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মুখোশ পরা এক ব্যক্তির হাতে একটি সাইনবোর্ড দেখা যায়। তাতে লেখা ছিল, ‘তুমি পুরুষ হতে চাও? তাহলে পুরুষের দুনিয়ায় স্বাগতম।’

এক নারী ও সাত শিশু ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ। ছবি: সংগৃহীত

 

ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

২৪ ঘণ্টার ব্যবধানে একই সড়কে দ্বিতীয় অগ্নিসংযোগ

একই সড়কে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে একই সড়কের কয়েকটি বাড়ি দূরে একটি গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। পুলিশের ধারণা, ওই ঘটনায় দুর্বৃত্তরা ভুল ব্যক্তিকে লক্ষ্য করে থাকতে পারে।

দুটি ঘটনাতেই সাদা রঙের একটি মার্সিডিজ গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে ব্যাংকসটাউনে গাড়িটি আগুনে পোড়া অবস্থায় পাওয়া যায়।

ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ ঘটনায় কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে তা ক্রাইম স্টপার্সের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au