সর্বশেষ

ফ্রান্সে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেলিফিশের ঝাঁকে বন্ধ কার্যক্রম

  • 6:00 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
জেলিফিশের ঝাঁকে কুলিং সিস্টেমে বাধা সৃষ্টি হওয়ায় চারটি রিঅ্যাক্টরের কার্যক্রম বন্ধ করতে হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত গাভলিন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কুলিং সিস্টেমে হঠাৎ শত শত জেলিফিশ ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কেন্দ্রটির কার্যক্রম। এর ফলে দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে। গাভলিন কেন্দ্রটি ফ্রান্সের অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা ছয়টি ইউনিটে মোট ৫.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং প্রায় ৫০ লাখ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করে। কেন্দ্রটি পরিচালনা করে ফ্রান্সের সরকারি জ্বালানি সংস্থা ইডিএফ।

কর্তৃপক্ষ জানায়, জেলিফিশের ঝাঁকে কুলিং সিস্টেমে বাধা সৃষ্টি হওয়ায় চারটি রিঅ্যাক্টরের কার্যক্রম বন্ধ করতে হয়। তবে চলতি সপ্তাহের মধ্যেই সেগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। ফ্রান্সে এর আগে এমন ঘটনা ঘটেনি, যদিও বিশ্বের অন্যান্য দেশে জেলিফিশের কারণে পারমাণবিক কেন্দ্র ও বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার নজির রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বছরের এই সময় সাধারণত জেলিফিশ ওই অঞ্চলের সমুদ্রে আসে না। বিজ্ঞানীরা এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তাদের মতে, উষ্ণ পানিতে জেলিফিশ দ্রুত বংশবৃদ্ধি করে, ফলে তারা শীতল অঞ্চল থেকে উষ্ণ উপকূলের দিকে সরে আসছে। শুধু ফ্রান্স নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা প্রান্তে জেলিফিশের উপস্থিতি বিদ্যুৎ উৎপাদন ও নৌবন্দর কার্যক্রমে জটিলতা তৈরি করছে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au