সর্বশেষ

পার্কে গাড়ি চালকদের সাহয্য করলেন অষ্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ভিডিও ভাইরাল

  • 7:15 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ভিডিওতে দেখা গেছে, অ্যাবট ব্যবসায়িক শার্ট ও টাই পরে একটি বুম গেট ধরে রেখেছেন, যাতে গাড়ি চালকরা পার্ক থেকে বের হতে পারেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৩ আগষ্ট- দশ বছর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন টনি অ্যাবট, তবে এবার তাকে দেশকে সাহায্য করতে অন্যরকমভাবে দেখা গেছে। সিডনি শহরের একটি গাড়ি পার্কে তিনি গাড়ি চালকদের সাহায্য করছেন এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, অ্যাবট ব্যবসায়িক শার্ট ও টাই পরে একটি বুম গেট ধরে রেখেছেন, যাতে গাড়ি চালকরা পার্ক থেকে বের হতে পারেন। ধারণা করা হচ্ছে, গেটটি সঠিকভাবে কাজ করছিল না। ভিডিওটি জুন মাসের এবং পার্কটি সিডনির কিং স্ট্রিটে থিয়েটার রয়াল সিডনির নিচে অবস্থিত ছিল। ওই সময় থিয়েটারে “ক্যাটস” মিউজিকালের ৪০তম বার্ষিকী বিশেষ আয়োজন চলছিল।

পার্কে গাড়ির চাপ তৈরি হয়েছিল, কারণ থিয়েটারের দর্শকরা একসাথে বের হচ্ছিলেন। সেই সময়ে অ্যাবট সকলকে সহায়তা করার সিদ্ধান্ত নেন যাতে কেউ বেশি সময় না হারায় এবং সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

টনি অ্যাবট ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিডনির ওয়্যারিংগা নির্বাচনী অঞ্চলের প্রতিনিধি ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত লিবারেল পার্টির নেতা ছিলেন তিনি। ২০১৩ সালের নির্বাচনে পার্টিকে বিপুল জয়ের দিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ২০১৫ সালে পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তনে সহ-সিডনিবাসী মালকম টার্নবুলের কাছে হারান প্রধানমন্ত্রী পদ।

অ্যাবট নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী ফায়ারফাইটার হিসাবেও পরিচিত।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au