বিশ্ব

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

  • 3:58 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:২২ বার
হামলায় ধসে যাওয়া একটি আবাসিক ভবনের জায়গায় উড়ছে ইরানের পতাকা। মঙ্গলবার তেহরানে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম। তার মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের ধরন বদলে গেছে এবং যুদ্ধের ‘নিয়মও বদলে গেছে’।

সাম্প্রতিক সময়ে ইরানি ও মার্কিন জাহাজের মধ্যে গোলাগুলির ঘটনাকে সংঘাতের নতুন পর্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন খোশচেশম। তার ভাষ্য, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আগের কৌশল ও সংঘাতের ধরণ আর কার্যকর থাকছে না। তার ভাষায়, ‘খেলার নিয়ম বদলে গেছে।’

খোশচেশমের দাবি, ইরান এখন আরও আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সমুদ্র অবরোধ এবং দেশটির জাহাজে হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া আগের তুলনায় ‘অনেক, অনেক বড়’ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

ইরানি এই অধ্যাপকের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের মাত্রা আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম নির্বাচন পর্যন্ত ধীরে ধীরে আরও বাড়তে পারে। তবে তার মতে, ইরানের সম্ভাব্য কৌশলের উদ্দেশ্য শুধু যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলা নয়।

খোশচেশম মনে করেন, যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোও তেহরানের কৌশলের অংশ হতে পারে। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে সমুদ্র অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে বাধ্য করার চেষ্টা করা হতে পারে বলে তিনি ধারণা করেন।

তবে মোস্তাফা খোশচেশমের এসব বক্তব্য তার ব্যক্তিগত বিশ্লেষণ ও পূর্বাভাস। এগুলোকে ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে সংঘাতের ভবিষ্যৎ গতিপথ কিংবা তেহরানের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তার মন্তব্যকে বিশ্লেষণ হিসেবেই দেখা হচ্ছে।

সুত্রঃ আল জাজিরা।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au