‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’
মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…
মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ওই কারখানাসহ আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নিশ্চিন্তপুর এলাকায় কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। বেলা দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে কারখানার ভেতরে এসে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে প্রথমে চার দিনের ছুটি ঘোষণা করে। পরে এসে আরও চার দিনের ছুটির ঘোষণা দেয়, যা তাদের ক্ষোভ বাড়িয়ে দেয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, এ কারখানায় প্রতি মাসের ৭ তারিখে বেতন পরিশোধ করা হয়। তবে গত মাসের বেতন এখনও দেওয়া হয়নি। আজ বিকেলে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি দলের মধ্যে সমস্যা সমাধানে বৈঠক হওয়ার কথা রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সড়ক অবরোধের পর শ্রমিকরা বর্তমানে কারখানার ভেতরে অবস্থান করছেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au