পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…
মেলবোর্ন, ১৬ আগষ্ট- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আবাসিক মাদ্রাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত শেফালি বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো. তারিকুলের মেয়ে তানিয়া (১২) এবং ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা (১০)।
স্থানীয় সূত্র, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শুক্রবার রাতে একসঙ্গে খাবার খাওয়ার পর মাদ্রাসার ছাত্রীদের ঘুমানোর জন্য বলা হয়। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। এসময় মাদ্রাসার শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের খবর দেন এবং শিশুদের পরিবারকেও জানানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর তানিয়াও মারা যায়। চিকিৎসক জানান, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বাম পায়ের গোড়ালিতে আঘাতের মতো একটি দাগ ছিল। অন্যদিকে জামিলার শরীরে তেমন কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তিনি প্রাথমিকভাবে ধারণা করেন, সাপের কামড় অথবা কোনো ধরনের বিষক্রিয়ার কারণে এ মৃত্যু হতে পারে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, শিশু দুজনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au