সর্বশেষ

আলোচিত ডা. নিতাই হত্যা: ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

  • 7:40 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ১৩ বছর আগে রাজধানীর বনানীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. হোসেন মিজি ও সাঈদ ব্যাপারী। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন  সাইদুল, মাসুম ওরফে প্যাদা মাসুম, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও ফয়সাল। তাদেরও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া রফিকুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
২০১২ সালের ২৩ আগস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সরকারি কোয়ার্টারে নিজ বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার পরদিনই তার বাবা তড়িৎ কান্তি দত্ত বনানী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখ করা হয়, চুরি করতে গিয়ে ধরা পড়ায় আসামিরা ডা. নিতাইকে হত্যা করে।

তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আসামিদের মধ্যে মিন্টু, রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ ও ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একই বছরের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। বিচার চলাকালে ২৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় এবং পাঁচজন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২২ আগস্ট রাতে পরিবারের সঙ্গে বাসায় ছিলেন ডা. নিতাই। ভোরে তার মা দ্বিতীয় তলায় উঠে ছেলেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এজাহারে আরও বলা হয়, আসামিরা নগদ ৫ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা লুট করে নিয়ে যায়।

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au