সর্বশেষ

পিএসজির পাঁচ ট্রফি প্রদর্শন

  • 4:32 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
অর্জনগুলো প্রদর্শন করেছে পিএসজি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-ফরাসি লিগ ওয়ানে মৌসুমের প্রথম হোম ম্যাচে আঞ্জেরকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফাবিয়ান রুইজের একমাত্র গোলে জয় নিশ্চিত করার পর মাঠেই জমকালো আয়োজনে দর্শকদের সামনে পাঁচটি ট্রফি প্রদর্শন করে বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে মৌসুম শুরুর ম্যাচে গত সোমবার নঁতের মাঠে জিতেছিল পিএসজি। ঘরের মাঠে ফিরেও ধরে রেখেছে জয়ের ধারাবাহিকতা। তবে ডেম্বেলের ব্যর্থতায় প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে তারা। জোয়াও নেভেসের উপার্জিত পেনাল্টি থেকে স্পটকিক ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে বসেন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার এই ফরাসি ফরোয়ার্ড।

তবু ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি লুইস এনরিকের শিষ্যরা। বিরতির পর ৫০ মিনিটে ডি-বক্সে জমা হওয়া চাপের ফল মেলে। দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। এরপর আর কোনো গোল না এলেও জয় নিশ্চিত হয় প্যারিসিয়ানদের।

এ জয়ে আঞ্জেরের বিপক্ষে ঘরের মাঠে টানা ১১তম জয় তুলে নিল পিএসজি।

এদিনও দলে ছিলেন না গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। তার বদলে নতুন চুক্তি করা লুকাস শেভালিয়ারের হাতেই গোলবারের দায়িত্ব দেন কোচ এনরিক।

আগামী ৩১ আগস্ট তুলুজের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au