সর্বশেষ

সিপিএলে ব্যর্থতার ধারা অব্যাহত সাকিব আল হাসানের

  • 4:42 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-লম্বা সময় পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরা সাকিব আল হাসান টুর্নামেন্টে বলার মতো কিছুই করতে পারছেন না। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও মলিন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ব্যর্থতার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস হেরেছে ৮৩ রানের বড় ব্যবধানে।

শনিবার মেলবোর্ন সময় সকালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রতিপক্ষ ছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সাকিব করেছেন ৭ বলে ৮ রান। বোলিংয়ে ২ ওভারে ১৬ রান খরচ করেও পাননি কোনো উইকেট।

গায়ানার দেওয়া ২১২ রানের লক্ষ্যে নেমে অ্যান্টিগার শুরুটা মন্দ হয়নি। ২.১ ওভারেই ১ উইকেটে ৪১ রান তুলে ফেলে তারা। ম্যাচের মোড় ঘুরতে থাকে অ্যান্টিগার ইনিংসের সপ্তম ওভার থেকে। এই ওভারের প্রথম বলে সাকিবকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ইমরান তাহির। গায়ানার তাহির ৪ ওভারে ২১ রানে পাঁচ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। তার স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৮ রানে ঘুটিয়ে যায় সাকিবের দল।

অ্যান্টিগার সর্বশেষ ম্যাচে দলকে জেতানো শামারের ওপর ঝড় বইয়ে দেয় গায়ানা। ৪ ওভারে এই পেসার ৬১ রান দেন। এদিন শাই হোপের ৫৪ বলে ৮২ রানের ইনিংসের পর ২৬ বলে ৬৫ রান করেন শিমরন হেটমায়ার। তাদের ইনিংস থামে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au