আরবি লাইপজিগকে ৬-০ গোলে হারালো বায়ার্ন
মেলবোর্ন ২৩ আগস্ট-বুন্দেসলিগা ২০২৫–২৬ মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের সূচনা করল বায়ার্ন। এদিন হ্যাটট্রিক করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গোল করেছেন মাইকেল ওলিসে ও লুইস দিয়াজও।
প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় বায়ার্ন। ম্যাচের ২৭ মিনিটে ফাঁকা জায়গায় বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন নতুন মৌসুমে আলো ছড়ানো মাইকেল ওলিসে। ৩২ মিনিটে বুন্দেসলিগায় নিজের অভিষেকেই গোলের দেখা পান লুইস দিয়াজ, সার্জ জিনাব্রির পাস থেকে বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন এই কলম্বিয়ান উইঙ্গার।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে (৪২ মিনিটে) দ্বিতীয়বারের মতো গোল করেন ওলিসে, এবারও জিনাব্রির পাস থেকে কাছ থেকে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে নেমেই ম্যাচে নাম লেখান হ্যারি কেইন। ৬৪ মিনিটে দিয়াজের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন ইংলিশ তারকা।
এরপর লাইপজিগের পক্ষে একটি গোল ফিরিয়ে আনার চেষ্টা সফল হয়নি। ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় আন্তোনিও নুসার একটি গোল। বায়ার্ন ডিফেন্ডার জনাথন তাহের ভুলে বল পেয়ে গোল করেছিল নুসা, তবে তার আগেই অফসাইড ধরা পড়ে। ভিএআর বিতর্কের পর পাল্টা জবাব দেন কেইন। ৭৪ মিনিটে দিয়াজের আরেকটি পাস থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তিনি।
মাত্র তিন মিনিট পরেই (৭৭ মিনিটে) বাম পায়ে দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন।
এই গোলে ৬-০ গোলের এই জয়ে মৌসুমের সূচনা করল বায়ার্ন মিউনিখ।