সর্বশেষ

এবার প্রেম কাহিনী নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার রিংকু সিং

  • 5:38 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-ভারত ও কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিংকু সিং ও ভারতের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ চলতি বছরের জুনে বাগ্‌দান সেরেছেন। ক্রিকেট ও রাজনীতির দুই তারকার এই সম্পর্কের সূচনা হয়েছিল একেবারে আধুনিক পথে, ইনস্টাগ্রামে।

সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল ‘নিউজ ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু নিজেই খুলে বললেন তাদের প্রেমকাহিনি। রিংকু বলেন, ‘২০২২ সালে কোভিডের সময় আমার অনুরাগীদের একটা পাতায় রিঙ্কুর বোন প্রিয়ার কিছু ছবি পোস্ট করে।

আমি সেই ছবিতে লাইক করি। প্রথম দেখাতেই ওকে ভাল লেগেছিল। ভেবেছিলাম কথা বলি। কিন্তু তার পর মনে হয়েছিল, সেটা ঠিক হবে না।

এর কিছু দিন পর প্রিয়া নিজে রিংকুর কয়েকটি ছবিতে লাইক করলে সাহস সঞ্চয় করেন ক্রিকেটার। রিংকু বলেন, ও যখন আমার ছবিতে লাইক করল, তখন আমি মেসেজ করি। সেই থেকেই শুরু। ধীরে ধীরে নিয়মিত কথা হতে থাকে আমাদের।

২০২২ সাল থেকেই ওকে ভালোবাসি। আমি ভাগ্যবান, ওর মতো একজনকে জীবনে পেয়েছি।

সম্পর্কের প্রথম দিকে দীর্ঘ আলাপ হলেও বর্তমানে তেমন সময় পান না তারা। সংসদ সদস্য হওয়ার পর প্রিয়া রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রিংকুর ভাষায়, ওর সারা দিন নানা কাজ থাকে।

গ্রামে যায়, মানুষের কথা শোনে, সংসদেও যেতে হয়। তাই এখন শুধু রাতে একটু কথা হয়।

এ বছরের জুনে লখনউতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগ্‌দান সম্পন্ন হয়। ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। নভেম্বরেই বিয়ের দিন ধার্য ছিল। তবে ক্রিকেট ব্যস্ততার কারণে আপাতত তা পিছিয়ে দিয়েছেন রিংকু। সামনে রয়েছে এশিয়া কাপ, যেখানে ডাক পেয়েছেন তিনি। এর পরই শুরু হবে ঘরোয়া মৌসুম। তাই আপাতত বিয়ের পরিকল্পনা স্থগিত রেখেছেন এই ক্রিকেটার-সাংসদ জুটি।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au