সর্বশেষ

এশিয়া কাপের জন্য আফগানিস্তান দল ঘোষণা

  • 4:58 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
আফগান দলে স্পিনারদের ছড়াছড়ি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ আগস্ট-শক্তিশালী স্পিন অ্যাটাক নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলো আফগানিস্তান। দলে ফিরলেন টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ।

চলতি মাসের শুরুতেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ সামনে রেখে ২২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেখান থেকে রশিদ খানের নেতৃত্বে ১৭ সদস্যের দল চূড়ান্ত করেছে এসিবি।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনকে প্রাধান্য দিয়ে এশিয়া কাপের জন্য তারা শক্তিশালী স্পিন অ্যাটাক সাজিয়েছে। নুর আহমেদ, মুজিব উর রহমান, এএম গজানফর ও মোহাম্মদ নবির সঙ্গে গুগলির জাদুকর রশিদতো আছেন-ই।

চলতি বছরে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি আফগানিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দ্বিতীয় সেরা দলের জায়গায় থাকা দলটি গত ১২ মাসে মাত্র ৩টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছে। তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছরের ডিসেম্বরে ওই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা।

সে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার হযরতউল্লাহ জাজাই ও অলরাউন্ডার জুবাইদ আকবরি। তাদের জায়গায় ফিরেছেন ইব্রাহিম জাদরান ও শারাফউদ্দিন আশরাফ। আর বাঁহাতি স্পিনার নাঙ্গেলিয়া খারোতে রিজার্ভ দলে সুযোগ পেয়েছেন।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে আফগানিস্তান। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংকে।

রশিদ খান (অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, এএম গজানফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাবিন উল হক ও ফজলহক ফারুকী।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেলিয়া খারোতে ও আব্দুল্লাহ আহমদজাই।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au