সর্বশেষ

এবার ওয়ানডে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান

  • 5:05 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ আগস্ট-পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জন্য দুঃসময় যেন শেষ হচ্ছে না। সাম্প্রতিক বাজে পারফরম্যান্স ও ‘বি’ ক্যাটাগরিতে নামানোর পর এবার তার অধিনায়কত্ব হারানোর শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় নির্বাচক কমিটি রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি এক অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ান ইস্যুতে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। তিনি বলেন, অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। আমরা হেড কোচের কাছ থেকে শেষ ওয়ানডে সিরিজের পর একটি রির্পোট পেয়েছি। এটি বিশ্লেষণ করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে যা সিদ্ধান্ত হবে, সেটাই জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বাবর আজমের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হন রিজওয়ান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি। রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তান টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জেতে।

তবে এরপর থেকে রিজওয়ানের নেতৃত্বে বাজে পারফর্ম করে দল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হারে তারা। এরপর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি রিজওয়ানরা। একই সঙ্গে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে দুটি তিন ম্যাচের সিরিজে হারও যুক্ত হয় রেকর্ডে। এরপর থেকেই রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au