সর্বশেষ

ফিফা গেম অ্যাপে যুক্ত হতে চেষ্টা করছে বাফুফে

  • 5:19 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ফুটবল গেমসকে জনপ্রিয় করতে তুলতে বাফুফের উদ্দ্যোগ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ আগস্ট-বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। শুধু মাঠেই নয় ভার্চুয়াল জগতেও ফুটবল অন্যতম আকর্ষণীয় খেলা। ফিফা গেম অ্যাপে অনেক তরুণ ও ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে খেলে থাকেন। ফিফা গেম অ্যাপে বাফুফে বাংলাদেশের নাম অর্ন্তভুক্তির চেষ্টা করছে।

ফিফা গেমে ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে খেলে থাকেন। বাংলাদেশেও অনেক তরুণ খুব আগ্রহ নিয়ে এই খেলা খেলেন। ফিফা গেমে এখনো বাংলাদেশ নিবন্ধিত নয় এবং বাংলাদেশি খেলোয়াড়দের প্রোফাইলও নেই। বাফুফে সভাপতি এ নিয়ে কাজ করতে চান, এটা এখন আসলে আমাদের দায়িত্ব ফিফা গেম অ্যাপে বাংলাদেশের নাম অর্ন্তভুক্তি হওয়া। যেন ফুটবল সমর্থকরা বাংলাদেশ নিয়েই অন্য দেশের কারো সঙ্গে অনলাইনে খেলতে পারে।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টস খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অলিম্পিক সহ অনেক গুরুত্বপূর্ণ গেমসে ই-স্পোর্টস রয়েছে। ই-স্পোর্টসে অনেক শাখা রয়েছে। বাফুফে ফুটবল নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাফুফে সবার আগে ই ফুটবল নিয়ে কাজ শুরু করছে।

চলতি বছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে ই-ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাবিথ আউয়ালের আশা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বের, আগস্ট ও সেপ্টেম্বরে ই ফুটবল বাছাই অনুষ্ঠিত হবে। সেখান থেকে জয়ীরা আগামী অক্টোবর-নভেম্বরে রিজিওনাল পর্যায়ে খেলবে। ওখানে যদি ভালো করতে পারে তাহলে সৌদি আরবের রিয়াদে বিশ্বকাপে খেলবে।

২৬ অক্টোবর তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের কমিটি দায়িত্ব গ্রহন করে। এক বছরের মধ্যে ফুটসাল, ই-ফুটবলের মাধ্যমে নতুনত্ব আনছে। এটা খানিকটা কৃত্তিত্ব ও আধুনিকতার প্রয়াস হলেও স্ট্যান্ডার্ড ফুটবলে জুনিয়র লিগ, মাঠের উন্নয়ন নিয়েও আরো গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au