সর্বশেষ

টি টোয়েন্টিতে ৫০০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন সাকিব আল হাসান

  • 6:02 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
বিশ্বের পঞ্চম বোলার হিসাবে সাকিবের ৫শ উইকেট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ আগস্ট- সপ্তম বোলার হিসেবে সাকিব আল হাসানকে আক্রমণে আনা হলো ইনিংসের পঞ্চদশ ওভারে। উইকেটের দেখা পেতে অবশ্য বেশি সময় লাগল না বাংলাদেশের তারকার। নিজের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে ফুরাল তার অপেক্ষা। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। একই সঙ্গে তার নাম উঠে গেল বিশ ওভারের ক্রিকেট ইতিহাসের আরেক পাতায়, যেখানে পা পড়েনি আর কারো।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ৫০০ উইকেট পূর্ণ করেন সাকিব। ব্যাট হাতে তার রান আছে সাড়ে সাত হাজারের বেশি। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও সাত হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া প্রথম ক্রিকেটার তিনিই।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রাশিদ খানের। আফগান তারকা স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন একসময় চূড়ায় থাকা সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট নিয়ে তিন নম্বরে ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। দক্ষিণ আফ্রিকান স্পিনার ৪৬ বছর বয়সী ইমরান তাহির ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে আছেন।

৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি।

নামের পাশে ৪৯৮ উইকেট নিয়ে এবারের সিপিএলে পা রাখেন সাকিব। আসরে নিজের প্রথম চার ম্যাচের তিনটিতে সব মিলিয়ে চার ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে তিনি উইকেট নিতে পারেন কেবল একটি। সবশেষ ম্যাচে দুই ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সেখানে প্যাট্রিয়টসের বিপক্ষে এ দিন দুই ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার।
আক্রমণে এসে তৃতীয় বলে উইকেট পেতে পারতেন সাকিব। বেরিয়ে এসে লং অনে উড়িয়ে মারেন রিজওয়ান। ছুটে গিয়ে বল মুঠোয় জমালেও সীমানা দড়িতে পা ছুঁয়ে ফেলেন ফিল্ডার জেডেন সিলস। সীমানার বাইরে চলে যাওয়ার আগে বল শূন্যে ছুড়ে আবার ভেতরে এসে মুঠোয় নিলেও লাভ হয়নি, ছক্কা।

ওভারের শেষ বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন রিজওয়ান। সাকিব পৌঁছে যান পাঁচশ উইকেটের চূড়ায়।
নিজের পরের ওভারে স্রেফ ২ রান দিয়ে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসির উইকেট তুলে নেন সাকিব। টি-টোয়েন্টিতে তার মোট উইকেট এখন ৫০২টি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে করে প্যাট্রিয়টস। আসরে আগে তিন ম্যাচে ব্যাটিং পেয়ে ভালো করতে পারেননি সাকিব। যেখানে তার সর্বোচ্চ রান ১৩।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au