সর্বশেষ

ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স সিলেট স্ট্রাইকার্সের

  • 6:21 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
সিলেট স্ট্রাইকার্সের লোগো; ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ আগস্ট- ফের আলোচনায় এসেছে বিপিএলের স্পট ফিক্সিং বিতর্ক। টুর্নামেন্টের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের প্রমাণ নিয়ে তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, দলের কোনো খেলোয়াড়, কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে যদি প্রমাণিত অভিযোগ আসে, তবে তাদের অবস্থান হবে শূন্য সহনশীলতার।

বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে তিন সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্তে তারা নিশ্চিত হয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ফিক্সিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে, যার মধ্যে সিলেট স্ট্রাইকার্সও রয়েছে।

এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানায়, আমরা সর্বদা খেলার সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। গত তিন বছর ধরে টিমটি সুনামের সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করে চলেছে। আমরা ইতিমধ্যে বিসিবি ও তদন্ত কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সব তথ্য প্রদানে সম্পূর্ণ প্রস্তুত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) একজন সদস্য বিপিএলের শুরু থেকেই আমাদের টিমের সঙ্গে ফেয়ার প্লে পলিসি বজায় রাখতে কাজ করে আসছেন। কোটি কোটি ভক্ত, খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট, স্পনসর ও পার্টনারদের সঙ্গে সিলেট স্ট্রাইকার্স টিম সিলেট ও সিলেটবাসীর প্রতিনিধিত্ব করছে। আমরা পুনর্ব্যক্ত করছি, যদি কখনো দলের কোনো সদস্যের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ আসে, তবে আমাদের অবস্থান হবে ‘শূন্য সহনশীলতার।

তবে ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট করেছে, অভিযোগের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই যে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ বা ম্যানেজমেন্টের কেউ জড়িত। পাশাপাশি প্রতিবেদনে দলের নাম প্রকাশের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au